সাড়ে চার কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গাজীপুরের চিহ্নিত মাদককারবারি বিপ্লব সাধুকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (২০ আগস্ট) ভোর রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রাতেই যৌথ বাহিনী তাকে শ্রীপুর থানায় সোপর্দ করে।

বিপ্লব সাধু (৫৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের পরলোকগত নারায়ণ পাগলার ছেলে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, রাতে যৌথ বাহিনী বিপ্লব সাধুর কাওরাইদের নিজ বাড়িতে অভিযার চালায়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার ঘরের সিলিংয়ের ওপর থেকে তিনটি বান্ডিলে পলিথিনে স্কচটেপে মোড়ানো অবস্থায় সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করে। যৌথ বাহিনী তার ঘর তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করে।

ওসি আরো জানান, বিপ্লব সাধু দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাঁজার কারবারি চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র-সংক্রান্ত মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।