চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎপৃষ্টে মো: আমজাদ হোসেন (২২) নামে এক অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।
আমজাদ উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মালবাড়ির বাসিন্দা আলী আহাম্মদের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।
আমজাদের ছোট ভাই মো: রিয়াদ হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে রিকশার ব্যাটারি চার্জের লাইন খুলে দিতে গেলে তিনি সেখানে বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে উনার স্ত্রী উঠে দেখে তিনি রিকশার পাশে পড়ে রয়েছে। তার চিৎকারে আমরা উঠে এসে উদ্ধার করে দ্রুত একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের দায়িত্বরত জরুরি বিভাগের চিকিৎসক কামরুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, আজ ভোরে বিদ্যুৎস্পৃষ্ট এক যুবককে নিয়ে আসা হয়েছে। তবে এখানে আসার আগেই তার মৃত্যু হয়।