নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি করেছে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে র‌্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো: কামরুল হুদা। র‌্যালীতে নেতাকর্মীদের হাতে ছিল রঙ-বেরঙের প্ল্যাকার্ড।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক জি এম তাহের পলাশী, উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন ফরায়েজী, মো: নুরুন্নবী পাটোয়ারী, মো: গিয়াস উদ্দিন, সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, যুগ্ম আহ্বায়ক কাজী রাকিবুল আহসান মহব্বত, ফরিদ আহম্মেদ শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত মিঞা মো: জোবায়ের, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, পৌর যুবদলের আহ্বায়ক মো: হাসান, সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা মহিলাদলের সাবেক সভাপতি গুলশান আরা বেগম পুতুলসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও তাঁতীদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পরে চৌদ্দগ্রাম বাজারস্থ জিয়াউর রহমান বীর উত্তম হলের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন নেতাকর্মীরা।