ময়মনসিংহের গফরগাঁওয়ে ৪ দফা দাবি আদায়ে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে পৌর শহরের নতুন বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ

করে।

গফরগাঁও থানা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলপূর্ব বিক্ষোভ সমাবেশে বক্তব্য

রাখেন-সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমেদ, মাওলানা হাদিউল ইসলাম, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী প্রমূখ।