চট্টগ্রামের কর্ণফুলী টানেল অতিক্রম একটি দ্রুতগামী মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়েছে। এত মাইক্রোবাসের শিশু ও নারীসহ চার যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে আনোয়ারাগামী একটি মাইক্রোবাস টানেল অতিক্রমকালে ইলেকট্রনিক টুল বক্সের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আহতদের মধ্যে একজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। অপর দুই নারী সাতকানিয়ার আফিয়া বেগম (২৬) ও নোয়াখালী জেলার সাকেরা বেগম (২৬) এবং শিশুটিকে আনোয়ারা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার আহত দুই নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।
আনোয়ারা হাসপাতালে দায়িত্বরত ডা. উচ্ছ্বাস আহতদের চমেক হাসপাতালে রেফার করা এবং আহত শিশুটির অবস্থা ভালো বলে নিশ্চিত করেন।