চট্টগ্রামের পটিয়া রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে ওসমান গনি (২০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকাকে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ওসমান গনি সাতক্ষীরা জেলার আশারশনি উপজেলার নাইকাটি গ্রামের ফজর আলী গাইনের ছেলে। তিনি পটিয়ার দরগাহপুর সিদ্দিকীয়া আলিম মাদরাসার ছাত্র এবং আগামী মাস থেকে শুরু হওয়া আলিম পরিক্ষার পরীক্ষার্থী ছিলেন।
জানা গেছে, কয়েকজন মিলে কক্সবাজার থেকে বাড়ি ফেরার পথে পটিয়া ক্রস করার সময় স্টেশনের অদূরে তিনি পড়ে যান। এতে গুরুতর আহত হলে পটিয়া হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম ট্রেন থেকে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।