বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে খালের পানিতে ডুবে গিয়ে মাদরাসার ছাত্রী দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ক্যাংগারবিল এলাকায়।
তারা হলো- ক্যাংগারবিল গ্রামের মো: হোসেনের মেয়ে মোক্তা মনি (৯), সে ক্যাংগারবিল নুরানি মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। অপরজন মো: হোসেনের ছোট ভাই মো: ইউনুসের মেয়ে জেসি আক্তার (১৩)। সে ইদগড় বদর মোকাম মাদরাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পুলিশ, স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে কয়েকজন ছেলে-মেয়ে খালের মধ্যে তৈরি সেচ বাঁধের পানিতে গোসল করতে নামলে এক পর্যায়ে মোক্তা মনি ও জেসি মনি গভীর পানিতে ডুবে যায়। এ সময় অন্য শিশুদের কাছে খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
নাইক্ষ্যংছড়ির কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো: বোরহান উদ্দিন জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে লাশের সুরতহাল তৈরি করেছে।