রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন লেগেছে।

রোববার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

নিয়ন্ত্রণে কাজ করেছে চারটি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।

তিনি জানান, রাত ১টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে দোকানে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার খবর ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।