দিনাজপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো: রাসেদুল ইসলাম রাসেল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) ঘোড়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট থানার এসআই মো: আহনাফ তাহমিদ।

এর আগে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই যুবকের নামে মামলা করেন ধর্ষণের শিকার ওই নারী। এতে তিনি উল্লেখ করেন, ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল ভোর ৫টার মধ্যে ঘোড়াঘাট থানার মিশন রোডে ধর্ষণের শিকার হন ওই নারী।