বায়ুদূষণে বিশ্বের ১১৯টি শহরের মধ্যে শনিবার সকাল ৯টা ১৪ মিনিটে ঢাকার স্থান ৭৮তম। বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ৫৫। বাতাসের এ মানকে ‘মধ্যম বা গ্রহণযোগ্য’ বলে ধরা হয়।

একিউআই স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়।

চীনের উহান, পাকিস্তানের লাহোর ও ভিয়েতনামের হ্যানয় যথাক্রমে ২২৬, ২১১ ও ১৮৮ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে। ২০১ থেকে ৩০০-এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১-এর বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত ‘শীতকালে’ অস্বাস্থ্যকর হয়ে যায় এবং ‘বর্ষাকালে’ কিছুটা উন্নত হয়। সূত্র : ইউএনবি