রাজধানী ঢাকাসহ ১৪ অঞ্চলে সকালে বজ্রবৃষ্টি হতে পারে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ সোমবার সকালে আবহাওয়া অধিদফতরের ফেসবুক পেজে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ সকাল ৬টা ৪৫ মিনিট থেকে ঢাকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, গাইবান্ধা, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পরবর্তী দুই থেকে চার ঘণ্টার মধ্যে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগের বজ্রপাতসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
রাজধানী ঢাকাসহ ১৪ অঞ্চলে সকালে বজ্রবৃষ্টি হতে পারে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।