সর্বকালের সেরার তালিকায় উঠে এসেছে ১০ ফুটবলারের নাম। এর মধ্য শীর্ষে রয়েছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস) এই তালিকা প্রকাশ করেছে।

পাঁচবারের বিশ্বজয়ী দল ব্রাজিলের কালজয়ী ফুটবলার পেলে আছেন এই তালিকার দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থানে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন সেরার তালিকায় চতুর্থ স্থানে। পঞ্চমে আছেন ডাচ ফুটবলার ইউহান ক্রুইফ। আর রোনালদো নাজারিও (ব্রাজিল) ও জিনেদিন জিদান (ফ্রান্স) রয়েছেন তালিকার পঞ্চম ও ষষ্ঠ স্থানে।

এছাড়া বাকি তিন জন হলেন জার্মানির ডিফেন্সিভ জিনিয়াস ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (অষ্টম), আর্জেন্টিনা ও স্পেনের হয়ে খেলা আলফ্রেদো ডি স্টেফানো (নবম) এবং ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহো আছেন তালিকার দশম স্থানে।

জার্মানির লাইপজিগে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত আইএফএফএইচএস বিশ্ব ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান সংরক্ষণের জন্য স্বীকৃত এই সংস্থাটি।

সর্বকালের সেরা তালিকা নিয়ে সংস্থাটি জানায়, এই তালিকা তৈরিতে তারা একটি ‘হাইব্রিড ভোটিং’ পদ্ধতি অনুসরণ করেছে। যেখানে ১০০ জন অফলাইন ফুটবল বিশেষজ্ঞের ভোটকে ২৫ ভাগ এবং অনলাইনে বিশ্বব্যাপী ভক্তদের ভোটকে ৭৫ ভাগ ধরে ভোটিং পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

সর্বকালের সেরার যেন এখনো অমীমাংসিত। কে হবে বিশ্বের সেরা ফুটবলারের তালিকায় শীর্ষে। যোগ হচ্ছে নতুন নাম চমক। নতুনের তালিকায় এবার উঠে এসেছে বিশ্বজয়ী লিওনেল মেসির নাম। এবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) দুনিয়া দেখা ফুটবলের মেসিকেই সর্বকালের সেরা খেতাব দিয়েছে।

এক নজরে সর্বকালের সেরা ১০ ফুটবলারের নাম

লিওনেল মেসি (আর্জেন্টিনা), পেলে (ব্রাজিল), ডিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা), ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল), ইউহান ক্রুইফ (নেদারল্যান্ডস), রোনালদো নাজারিও (ব্রাজিল), জিনেদিন জিদান (ফ্রান্স), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি), আলফ্রেদো ডি স্টেফানো (আর্জেন্টিনা/স্পেন), রোনালদিনহো (ব্রাজিল)।