মোহাম্মদ ওয়াসিমকে নেতৃত্বে ফিরিয়ে বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে আরব আমিরাত। বেশ শক্তিশালী দল নিয়েই টাইগারদের মোকাবেলা করবে তারা।

গত বছরের শেষ দিকে হঠাৎ অধিনায়কত্ব ছেড়ে দেন মোহাম্মদ ওয়াসিম। তবে মাস কয়েক পরই আবারো ফিরলেন পুরনো দায়িত্বে। তাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আমিরাত ক্রিকেট বোর্ড।

সবশেষ ডিসেম্বরের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলতে নামবে সংযুক্ত আরব আমিরাত। সেই সময় কুয়েতকে হারিয়ে গালফ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল তারা।

শারজাহতে আগামী ১৭ ও ১৯ মে বাংলাদেশের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি খেলবে আরব আমিরাত।

আরব আমিরাত স্কোয়াড

মোহাম্মদ ‍ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা, আসিফ খান, ধ্রুব পারাশার, ইথান ডি’সুজা, হায়দার আলী, মাতিউল্লাহ খান, মুহাম্মদ ‍জাওয়াদউল্লাহ, মুহাম্মদ ‍জোহাইব, রাহুল চোপড়া, সাগির খান, সঞ্জিত শর্মা, সিমারজিৎ সিং।