ইংল্যান্ড ও ভারতের মধ্যকার সিরিজে আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সিরিজের প্রথম টেস্টে তিনি ছিলেন টিভি আম্পায়ার হিসেবে। তবে পরের দুই টেস্টে তিনি মাঠেই থাকবেন।
প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেয়া শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বেশ দারুণ সময় কাটাচ্ছেন। এখন তার সময় কাটছে আন্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে হেডিংলি টেস্টে ইংল্যান্ড ও ভারতের প্রথম ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন সৈকত। তবে পরের দুই টেস্ট এজবাস্টন ও লর্ডসে মাঠে থেকেই ম্যাচ পরিচালনা করবেন তিনি।
আজ (২ জুলাই) শুরু হবে এজবাস্টন টেস্ট। আর ১০ জুলাই থেকে শুরু হবে লর্ডস টেস্ট।
মাস ছয়েক আগেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজে আম্পায়ারিং করেছিলেন শরফুদ্দৌলা। তার একাধিক সিদ্ধান্ত নিয়ে বেশ তর্ক-বিতর্ক হয়েছিল। যদিও ভোট তার পক্ষেই যায়।
এছাড়া দুই দেশের কড়া মেজাজী ক্রিকেটারদের সামলানোও সহজ কথা নয়। এবার দেখা যাক, ক্রিকেটের এলিট দুই দেশের ম্যাচ পরিচালনায় তিনি কেমন ভূমিকা রাখেন।