ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে, রোববার বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো: হাসান (২৭), মো: সাইদুর রহমান সজিব (২১), মো: হাবিবুর রহমান লিয়ন (২১), মোছা: শাপলা আক্তার (৩০), মো: আরাফাত, মো: বেলাল হোসেন বেপারী (২৬), মো: জামিল শিকদার (৩০), ইয়াসিন আরাফাত (২৪), মো: রুবেল (৩৩), মো: লুৎফর রহমান (৩৬), সালমান (২৪), মো: রাশেদুল হাসান (৩৭), মো: রাসেল (২৫), মো: আসাদুল ইসলাম (২২), ইব্রাহিম ওরফে সৌরভ (২৫), মো: সাইদুল ইসলাম (২২), মো: সালমান (২১), মো: জনি ওরফে মুরগী জনি, মো: জাহিদ হাসান (২১), মো: মাহিম (২০), মো: মাহাবুব আলম (৪৫), মো: সেলিম মিয়া (৩০), মো: ইউসুফ (২২), মো: আমজাদ (৩০), মো: রুহুল আমিন (২১), সুমন (২৭), স্বাপন (২৫), মো: সুলেমান (৪৮), মো: ইমন (২০), মো: দেলোয়ার হোসেন হৃদয় (২২), মো: সিরাজুল ইসলাম (৪৮), তাফহীমুল তছলিম হিমেল (২৪), সাদিয়া আরফিন (২৪), মো: ইয়াছিন (৩০), মোসা: রোজিনা ওরফে রোজি ওরফে সালেহা (৪১), মো: সোহাগ আহম্মদ (২২), সেলিম মিয়া (২৮), আল আমিন (৩৪), মো: আরিফ (২৮), মো: শুভ (১৮), মো: রিপন (২৬), মো: হৃদয় হোসেন ওরফে ইয়াছিন (১৮) ও মো: সাইফুল ইসলাম।
এদের মধ্যে তেজগাঁও থানায় দুইজন, শেরেবাংলা নগর থানায় ১০ জন, মোহাম্মদপুর থানায় ১৯ জন, আদাবর থানায় তিনজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিনজন ও হাতিরঝিল থানায় ছয়জন রয়েছে।
পুলিশ জানিয়েছে, তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সূত্র : বাসস