বাংলাদেশর অলরাউন্ডার তারকা খেলোয়াড় সাকিব আল হাসান একাদশে থেকে বোলিংয়ে দারুণ শুরু করলেও উইকেটের দেখা পাননি। লাহোর দলে অন্য দুই তারকা মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন একাদশে সুযোগ পাননি। তবে সাকিবের দল লাহোর কালান্দার্স চলে গেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
অধিনায়ক ডেভিড ওয়ার্নারের হাত ধরেই করাচি কিংসকে ৬ উইকেট আর ৮ বল হাতে রেখে ঘরের মাঠে হারিয়েছে লাহোর। এই হারে আসর থেকে বিদায় নিল করাচি।
শুক্রবার (২৩ মে) দ্বিতীয় কোয়ালিফায়ারে শাদাব খানের ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবেন সাকিবরা।
এর আগে গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল করাচি। টিম শেইফার্ট ৮ বলে ১৬ করে ফিরলেও দলকে উড়ন্ত সূচনা দেন অধিনায়ক ওয়ার্নার। ৫২ বলে ৮ চার আর ৩ ছক্কায় ৭৫ করেন তিনি। শেষদিকে খুশদিল শাহর ১৪ বলে ২৭ রানে ভর করে ৮ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে করাচি।
এদিন ৪ পেসারের সাথে লাহোরের একাদশে স্পিন বিভাগে ছিলেন সাকিব। সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার ১ ওভার বল করার সুযোগ পেয়েছেন। লাহোর কালান্দার্সের হয়ে সাকিব ১ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট।
মাঠে নেমে ফখর জামান আর আবদুল্লাহ শফিকের ব্যাটে চড়ে জয়ের ভিত পেয়ে যায় লাহোর। ফখর ২৮ বলে করেন ৪৭ রান। শফিক ৩৫ বলে ৩ চার আর ৫ ছক্কায় খেলেন ৬৫ রানের বিধ্বংসী ইনিংস।
শেষদিকে কুশল পেরেরা ২৪ বলে ৩০ আর ভানুকা রাজাপাকসে ১২ বলে অপরাজিত ২৩ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এতে ১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় লাহোর।