জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সাথে গতকাল রাতে পুলিশের আচরণকে ‘কোনভাবেই গ্রহণযোগ্য নয়’ বলে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তামিম লিখেছেন, ‘রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকেই আমরা যা যা করা দরকার, তা করার চেষ্টা করেছি। সংশ্লিষ্ট সব জায়গায় কথা বলছি, নাঈম ও তার পরিবারের সাথে নিবিড় যোগাযোগ রাখছি।’
তিনি আরো লিখেন, ‘বিসিবির পক্ষ থেকে আজ সকালেই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে। এরপর যা যা করণীয় আছে, সবকিছু করব আমরা। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময়।’