জিতলে ভালো, হারলেই ডুবতে হবে প্রথমবারের মতো আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের লজ্জায়। এমন কঠিন সমীকরণ জেনেই সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে টসে হেরে আগে ব্যাট করবে টাইগাররা।
প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে বসে বাংলাদেশ। স্কোরবোর্ডে দুই শতাধিক রান তুলেও পার পায়নি টাইগাররা। আজ ৩য় ও শেষ ম্যাচে তাই কঠিন চ্যালেঞ্জের মুখে লিটনের দল।
শারজায় মান বাঁচানোর এই ম্যাচেও টসে জিততে পারেনি বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাট করবে টাইগাররা। একাদশেও আছে বেশ কয়েকটি পরিবর্তন। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ ইমন ফিরেছেন একাদশে।
একাদশে এসেছেন শেখ মেহেদী হাসান ও হাসান মাহমুদও। বিশ্রামে গেছেন নাজমুল হোসেন শান্ত ও নাহিদ রানা। তানভির ইসলামও নেই একাদশে। দুই পরিবর্তন আছে আরব আমিরাত দলেও। খেলা শুরু রাত ৯টায়।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।