চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরে মিলেনিয়াম টাইগারস তেজগাঁও শিরোপা জয় করেছে। রানার্স আপ হয়েছে মিরপুর কিংস।
৫ জুলাই বেলা ৩টায় চ্যাম্পিয়ন্স ট্রফির এ ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় মিলেনিয়াম টাইগারস তেজগাঁও ৪ উইকেটে মিরপুর কিংসকে পরাজিত করে।
জানা গেছে, আকর্ষণীয় ট্রফি ছাড়াও নগদ ১ লাখ টাকা প্রাইজমানি দেয়া হয় চ্যাম্পিয়ন মিলিনিয়াম টাইগার তেজগাঁও দলকে। এছাড়া রানার-আপ দল মিরপুর কিংসকে রানার আপ ট্রফি ছাড়াও নগদ ২০ হাজার টাকা প্রাইজ মানি দেয়া হয়।
এর আগে অনুষ্ঠিত দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। ১ম টিতে মিলেনিয়াম টাইগারস তেজগাঁও ৪ উইকেটে চট্রগ্রাম উইজার্ডকে এবং ২য় সেমিফাইনালে মিরপুর কিংস ৪ উইকেটে নাইন্টিস মাস্টারমাইন্ডকে পরাজিত করে ফাইনাল খেলা নিশ্চিত করে।
টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি অর্জন করে মিরপুর কিংস দল।
এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নাইন্টিস মাস্টারমাইন্ডের আশরাফুল রিয়াদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অরেঞ্জ কমিউনিকেশনের সিইও শরিফুউদ্দিন আবির এবং এস এস সি ২০০০ এবং এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী) -এর এডমিন নাজমুল হোসেনসহ আরো বিভিন্ন পৃষ্ঠপোষক উপস্থিত ছিলেন।
এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফেসবুকভিত্তিক গ্রুপ ‘SSC 2000 & HSC 2002’ (আমরাই কিংবদন্তী) প্রথমবারের মতো আয়োজন করেছে ‘কিংবদন্তী চ্যাম্পিয়ন্স ট্রফি, সিজন ১’।
কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল -এর বিগত ছয়টি সিজনের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলগুলো নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে এই ব্যতিক্রমধর্মী আয়োজন।
টুনামেন্ট -এর আয়োজকদের মতে, ‘কিংবদন্তী চ্যাম্পিয়ন্স ট্রফি, সিজন-১’ টেপ টেনিস টুর্নামেন্ট ইতিহাসে আকর্ষণীয় একটি সংযোজন।
২০১৭ সালের ১৫ নভেম্বর যাত্রা শুরু করা এই অনলাইন প্ল্যাটফর্ম বর্তমানে ৫২ হাজার সদস্যের একটি বৃহৎ পরিবার। এই অনলাইন গ্রুপের মানবিক কার্যক্রমকে ত্বরান্বিত করতেই ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’ ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মগুলোর পরিদফতর হতে নিবন্ধিত হয়।