শহীদ আবু সাঈদের স্মরণে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শহীদ আবু সাঈদ ফিদে র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টা থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে।

৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ র‌্যাপিড রেটিং দাবা ইভেন্টের বিজয়ীদের নগদ এক লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।

অংশগ্রণকারী সকল খেলোয়াড়কে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে খেলার কক্ষে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বাসস