ফাইনালে পেরে উঠল না বাংলাদেশ। একের পর এক ইতিহাস গড়লেও শিরোপা হাতছাড়া হলো বাংলার মেয়েদের। নারী এশিয়ান কাপের বাছাইপর্বে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো টাইগ্রেসদের।

এশিয়ান গেমসের বাছাই ফাইনালে বুধবার (২৯ এপ্রিল) চায়নিজ তাইপের কাছে ৩-২ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ নারী হকি দল। তবে আক্ষেপ নেই। আসরজুড়ে যা করেছে তারা, তা গর্ব করার মতোই।

চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ ড্র দিয়ে আন্তর্জাতিক হকিতে নিজেদের পথচলা শুরু করেছিল বাংলাদেশ দল। এরপর উজবেকিস্তানকে ৩-২ ও হংকংকে ২-১ গোলে হারিয়ে উঠে সেমি ফাইনালে।

সেরা চারে ওঠার সুবাদে টিকিট কাটে আগামী সেপ্টেম্বরে জাপানে হতে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে দেয় তারা।

স্বপ্ন ছিল প্রথমবারের মতো বাছাইয়ে খেলতে নেমেই প্রাপ্তির চূড়ায় পৌঁছানো। শিরোপা নিয়ে ঘরে ফেরার। তবে সেই স্বাদ মেটেন। ফাইনালে রোমাঞ্চ ছড়িয়ে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।

জাকার্তায় শ্বাসরুদ্ধকর ফাইনালের প্রধমার্ধ শেষ হয় ১-১ গোলের ব্যবধানে। ম্যাচের অষ্টম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে উৎসব এনে দেন অধিনায়ক অর্পিতা পাল।

তবে ১৭তম মিনিটে বাংলাদেশর ছন্নছাড়া রক্ষণের সুযোগ নিয়ে সমতায় ফেরে চাইনিজ তাইপে। ওয়াং চিউর গোলের পর স্বস্তি নিয়ে বিরতিতে যায় তারা।

বিরতির পর ৩২তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ২-১ ব্যবধানে লিড নেয়ার পর ৪০তম মিনিটে স্কোরলাইন ৩–১ করে ফেলে তাইপে।

এরপর শেষদিকে আক্রমণের পসরা সাজালেও খেলায় ফিরতে পারেনি লাল-সবুজ দল। হার নিয়েই মাঠ ছাড়তে হয়, হাতছাড়া শিরোপা।