‘কোরবানি রান’ গেমিং টুর্নামেন্ট চালু করল আকিজ আইবস

Printed Edition
artho-3
‘কোরবানি রান’ গেমিং টুর্নামেন্ট চালু করল আকিজ আইবস

বাংলাদেশের তরুণ গেমারদের জন্য ‘কোরবানি রান’ নামে একটি গেমিং টুর্নামেন্টের উদ্বোধন করেছে শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ আইবস লিমিটেড। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউজে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দেশীয় গেমিং শিল্পকে এগিয়ে নেয়া এবং তরুণদের জন্য সুস্থ ও প্রতিযোগিতামূলক বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে আকিজ আইবসের গেমিং প্ল্যাটফর্ম ‘ইলিউশন আর্ক’-এ এই টুর্নামেন্টের আয়োজন করেছে। প্ল্যাটফর্র্মটিতে (যঃঃঢ়ং://রষষঁংরড়হধৎপ.পড়স) নিবন্ধনের মাধ্যমে গেমাররা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন।

আগামী ১০ জুন পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। এতে অংশগ্রহণকারী শীর্ষ ২৫ জনকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে। পুরস্কারের তালিকায় রয়েছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোয়েভ ওভেনসহ আরো নানা উপহার।

অনুষ্ঠানে আকিজ আইবস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জায়েদ বিন রশিদ বলেন, ‘তরুণদের মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে সুস্থ বিকল্প তৈরি করা জরুরি। ‘ইলিউশন আর্ক’ প্ল্যাটফর্মের ‘কোরবানি রান’ টুর্নামেন্ট সেই উদ্যোগেরই অংশ, যাকে ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো: আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের কাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী, আকিজ রিসোর্সের হেড অব করপোরেট সার্ভিসেস মেজর (অব:) জাহিদুল হাসান এবং ‘কোরবানি রান’ গেমের প্রধান ডেভেলপার জুবায়ের আল হাসানসহ আকিজ রিসোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।