বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড মাইক্লো শিল্পী তাহসান রহমান খানকে আবারো ১৪ মাসের জন্য তাদের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা দিয়েছে।

মাইক্লো-এর আধুনিক, মিনিমালিস্ট ও লাইফস্টাইলভিত্তিক ব্র্যান্ড দৃষ্টিভঙ্গির সাথে তাহসান রহমান খানের ব্যক্তিত্বের চমৎকার মিল রয়েছে। মাইক্লোর সাথে তার এই যুক্ত হওয়া ব্র্যান্ডটিকে আরো শক্তিশালীভাবে তরুণদের মাঝে উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

তাহসান রহমান খান বলেন, ‘মাইক্লো এমন একটি ব্র্যান্ড যারা স্টাইলিশ ও কোয়ালিটি পোশাককে সবার জন্য সহজলভ্য করেছে। আমি তাদের সাথে যুক্ত হতে পেরে সত্যিই আনন্দিত।’

মাত্র এক বছরের মধ্যেই মাইক্লো সফলভাবে ১৪টি আউটলেট চালু করেছে এবং চলতি বছরে আরো ৭টি নতুন আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে। এই দ্রুত গতির সম্প্রসারণ প্রমাণ করে, মাইক্লো ক্রেতাদের কাছে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে মাইক্লো নতুন মাত্রায় প্রবেশ করছে, যেখানে ফ্যাশনের সাথে থাকবে তারকা পরিচিতি, সংযোগ ও অনুপ্রেরণা।