ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে চারজন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছে।
সোমবার দেশটির আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি কিয়েভ থেকে এ কথা জানিয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা টেলিগ্রামে জানিয়েছে, রাশিয়ার হামলায় সুমি অঞ্চলে দু’জন ও ওডেসায় একজন নিহত হয়েছে।
অন্যদিকে খেরসনের গভর্নর ৩৫ বছর বয়সী একজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাদের মতে, রাশিয়ার এই হামলায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
সূত্র : বাসস