নেপালের আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন জেন-জি আন্দোলনের নেতা সুদান গুরুং। তিনি জানান, দেশব্যাপী সমর্থকদের নিয়ে ইতোমধ্যে ‘মুভমেন্ট ফর চেঞ্জ’ গড়ে তোলার প্রস্তুতি চলছে।
গুরুং বলেন, পূর্ববর্তী সরকারগুলো জনগণকে রাজনীতিতে নামতে বাধ্য করেছে। তিনি তাদেরকে স্বার্থপর ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে বলেন, ‘যদি তারা এমন রাজনীতি চায়, তবে আমরা নির্বাচনে লড়ব এবং পিছু হটব না।’
তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়। বরং রাজনৈতিক দল গঠন করেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার ভাষায়, একসাথে থাকলেই তরুণদের শক্তি কাজে লাগানো সম্ভব।
আসন্ন মার্চের নির্বাচনে পুরোনো নেতাদের আর দেখতে চান না উল্লেখ করে তিনি দুর্নীতিবাজদের জবাবদিহি ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবি করেন।
সূত্র : আল জাজিরা