ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরে পর্যটকদের একটি গ্রুপের ওপর বন্দুকধারীদের গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সেখানকার জনপ্রিয় পর্যটন স্পট পহেলগামে মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। মনোরম এই এলাকাটিকে ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত।

ওই অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর হামলার যেসব ঘটনা সাম্প্রতিক ঘটেছে তার মধ্যেই এটিই সবচেয়ে বড় হামলা।

হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

সেখানকার লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ঘটনাস্থলে আর্মি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

আব্দুল্লাহ এই হামলার নিন্দা জানিয়েছেন। ‘আমি অবিশ্বাস্য হতবাক। পর্যটকদের ওপর এই হামলা ঘৃণ্য কাজ,’ বলেন তিনি।

কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

হামলার ঘটনা ঘটেছে বাইসরনে। এটি পহেলগাম থেকে পাঁচ কিলোমিটার দূরে পর্বতের মাঝে একটি জায়গা।

পুলিশ জানিয়েছে বেশ কয়েকজন পর্যটককে হাসপাতালে নেয়া হয়েছে। এলাকাটি ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।

সূত্র : বিবিসি