সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার একটি এয়ার ইন্ডিয়া বিমানের বাম দিকের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় কলকাতায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (১৬ জুন) রাত পৌনে ১টার দিকে দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোয়িং ৭৭৭-২০০ এলআর বিমানটি অবতরণ করে। বিমানটি কলকাতা বিমানবন্দরে ঠিক সময়েই পৌঁছে। কলকাতা থেকে রাত ২টার দিকে বিমানটি মুম্বাই যাওয়ার কথা ছিল।
পাইলট জানান, সুরক্ষার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিমানটিকে টারম্যাকে নিয়ে যাওয়া হয়। সেখানে গ্রাউন্ড স্টাফরা বিমানটিকে পরীক্ষা করে দেখছেন। সকাল ৯টার খবর, তখনো বিমানটি ছাড়েনি।
উল্লেখ্য, গত রোববার আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। উত্তরপ্রদেশের হিন্দন বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়ার আগে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে ত্রুটি ধরা পড়েছিল। এবার এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিল। সূত্র : ডয়চে ভেলে