পাকিস্তানের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৯৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
পেশোয়ার থেকে এএফপি জানায়, প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের মধ্যে ১৮০ জন খাইবার-পাখতুনখোয়া প্রদেশের।
আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরো জানিয়েছে, পাকিস্তান শাসিত কাশ্মিরে ৯ জনের প্রাণহানি ঘটেছে এবং গিলগিট-বালতিস্তানে পাঁচজন মারা গেছে।
সূত্র : এএফপি