দক্ষিণ লেবাননের ইয়োহমোর আল-শাকিফ শহরে হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইল দাবি করেছে, হামলার সময় হিজবুল্লাহ যোদ্ধারা ওই অঞ্চলে অস্ত্র স্থানান্তর করছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাইলি কামান থেকে ছোড়া গোলার বিস্ফোরণে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন।
ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে এই হামলায় ‘বেশ কয়েকজন হিজবুল্লাহ সদস্য’ নিহত হয়েছে। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ লেবানন ও ইসরাইলের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা পরিস্থিতিকে আরো ঘনীভূত করতে পারে।
সূত্র : আল জাজিরা