জেনিন পৌরসভা ঘোষণা করেছে, ইসরাইলি কর্তৃপক্ষ ক্যাম্পের প্রায় ৬৬টি ভবন ধ্বংসের অতিরিক্ত আদেশ জারি করেছে। এসব ভবনের মধ্যে প্রায় ৩০০টি আবাসিক ইউনিট রয়েছে, যা বহু ফিলিস্তিনি পরিবারকে বাস্তুচ্যুত করার হুমকি সৃষ্টি করেছে।
এছাড়া ইসরাইলি বাহিনী রাতভর অধিকৃত পশ্চিমতীরের বিভিন্ন স্থানে সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানের অংশ হিসেবে সিলাত আল-হারিথিয়া, কালকিলিয়া এবং কাতান্না শহরে হামলা পরিচালিত হয়।
ফিলিস্তিনি ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে যে রামাল্লাহ শহরের নিকটবর্তী শুকবা এবং আল-মুগাইর গ্রামেও ইসরাইলি বাহিনী অভিযান চালিয়েছে।
সূত্র : আল জাজিরা