ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর সময় তাদের সেনাবাহিনী বেসামরিক ফিলিস্তিনিদের ক্ষতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছে।

এক বিবৃতিতে কাটজ বলেন, ইসরাইল বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে লড়াই করছে না। আমরা আন্তর্জাতিক আইন মেনে চলছি এবং সাধারণ মানুষের ক্ষতি কমানোর জন্য যা করা দরকার, তা করছি।

তিনি হামাসকে বেসামরিক মৃত্যুর জন্য দায়ী করে বলেন, হামাস যোদ্ধারা বেসামরিক পোশাক পরে, আবাসিক ভবন থেকে হামলা চালায় এবং বেসামরিক লোকদের ঢাল হিসেবে ব্যবহার করে, যা তাদের জীবন ঝুঁকির মুখে ফেলে।

এই মন্তব্য তিনি করেন ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পর। এ সময় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৭৩০ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

সূত্র : আল জাজিরা