ইয়েমেনের হাউছি গোষ্ঠী আবারো ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন এবং একটি মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।
হাউছি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা একটি ‘ফিলিস্তিন-২ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল’ দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। তিনি আরো বলেন, ‘অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে।’
তবে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ইসরাইলি ভূখণ্ডে প্রবেশের আগেই প্রতিহত করেছে।
এছাড়া হাউছিরা জানিয়েছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে ‘বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ নিক্ষেপ করেছে।
তবে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র : আল জাজিরা