পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ফিলিস্তিনি খ্রিস্টানরা একজন ‘মহান বন্ধু’ হারিয়েছেন বলে মন্তব্য করেছেন দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেমের মেয়র আন্তন সালমান।

‘তিনি বিশ্বের গুটিকতক নেতার মধ্যে একজন ছিলেন, যারা ফিলিস্তিনিদের অধিকারকে সমর্থন করেছিলেন এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ছুটে এসেছিলেন,’ বলেন সালমান।

পোপের মৃত্যুতে ওই অঞ্চলের খ্রিস্টানদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

‘তিনি আমাদের আশা দিয়েছেন, তিনি সবসময় আমাদের বিশ্বাস রাখতে এবং আরো প্রতিরোধ গড়ে তোলার অনুপ্রেরণা জুগিয়েছেন,’ বলছিলেন বেথলেহেমের বাসিন্দা রনি তাবিস।

সূত্র : বিবিসি