গাজায় যুদ্ধের অবসান এবং বন্দী বিনিময় চুক্তিকে ঘিরে ইসরাইলি জনমতের একটি গুরুত্বপূর্ণ চিত্র উঠে এসেছে সম্প্রতি প্রকাশিত এক জরিপে। সেখানে দেখা গেছে, গাজায় যুদ্ধ বিরতির পক্ষে সমর্থন ইসরাইলিদের।
ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারক ‘কান’-এর তথ্য অনুযায়ী, হামাসের কাছে আটক ইসরাইলি বন্দীদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধ বিরতির পক্ষে সমর্থন ইসরাইলিদের প্রায় ৫৬ শতাংশের। আর মাত্র ২২ শতাংশ অংশগ্রহণকারী এই চুক্তির বিরোধিতা করেছেন।
এ জরিপ পরিচালনা করেছে কান্তার ইনস্টিটিউট। একইসাথে এতে উঠে এসেছে রাজনৈতিক ময়দানের পরিবর্তিত চিত্রও।
জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি সংসদে শক্ত অবস্থানে থাকলেও বিরোধী নেতা ইয়ার ল্যাপিডের ইয়েশ আতিদ পার্টির প্রতি সমর্থন ক্রমশ কমছে।
এই তথ্যগুলো ইসরাইলি জনমতের একটি স্পষ্ট সঙ্কেত বহন করে যে গাজা যুদ্ধের অবসান এবং মানবিক চুক্তির পক্ষে দেশের মধ্যে একটি উল্লেখযোগ্য মতামত গড়ে উঠছে।
সূত্র : আল জাজিরা