মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ‘তার দেশের বিরুদ্ধে হুমকি দিয়ে কোনো লাভ হবে না।’

শুক্রবার তিনি এ কথা বলেন বলে তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি জানায়।

আয়াতুল্লাহ আলি খামেনি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, ‘আমেরিকানদের জানা উচিত, ইরানের মুখোমুখি হয়ে হুমকি দিয়ে তারা সফল হতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘তাদের এবং অন্যদের জানা উচিত, তারা যদি ইরানি জাতির ক্ষতির জন্য এমন কিছু করে, তাহলে তাদের কঠোর জবাব দেয়া হবে।’

সূত্র : বাসস