গাজায় অর্ধ-লক্ষাধিক মানুষ হত্যা করে ভারতে কথিত উগ্রবাদী হামলায় নিহত ২৬ জনের জন্য মায়াকান্না করছে দখলদার ইসরাইল। আজ বুধবার (২৩ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের জন্য শোক জানায় নেতানিয়াহুর কার্যালয়।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াস ফেসবুক পোস্টে দেয়া ওই বিবৃতিতে বলা হয়, ‘আমার বন্ধু নরেন্দ্র মোদি! জম্মু ও কাশ্মীরের পহেলগামে বর্বরোচিত উগ্রবাদী হামলায় আমি গভীরভাবে শোকাহত, যে হামলায় কয়েক ডজন নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন। হতাহত ও তাদের পরিবারের জন্য আমাদের সমবেদনা এবং প্রার্থনা রইল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে ইসরাইল।’

উল্লেখ্য, ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরে পর্যটকদের একটি গ্রুপের ওপর বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সেখানকার জনপ্রিয় পর্যটন স্পট পহেলগামে মঙ্গলবার এ ঘটনা ঘটে। মনোরম এই এলাকাটি ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত।