ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার গাজার দক্ষিণে একটি এলাকা দখলের ঘোষণা দিয়েছেন। অঞ্চলটি খান ইউনিস ও রাফাহর মধ্যবর্তী কৃষিজমি নিয়ে গঠিত হবে এবং তা গাজার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। এটিকে তিনি ‘মোরাগ অক্ষ’ নামে নামকরণ করেছেন।
এর আগে, ইসরাইলি সেনাবাহিনী এই এলাকায় কিছু অংশকে ‘মানবিক অঞ্চল’ হিসেবে ঘোষণা দিয়েছিল। সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নিতেও বলেছিল তারা।
তবে নেতানিয়াহুর ঘোষণার আগে এই এলাকাকে কোনো ‘অক্ষ’ বা ‘করিডোর’ হিসেবে উল্লেখ করা হয়নি।
‘মোরাগ’ নামটি ১৯৭২ থেকে ২০০৫ সালের মধ্যে সেখানে প্রতিষ্ঠিত একটি অবৈধ ইসরাইলি বসতির পরিচয় বহন করে, যা গাজা থেকে ইসরাইলের একতরফা বসতি প্রত্যাহারের আগ পর্যন্ত টিকে ছিল।
সূত্র : মিডল ইস্ট মনিটর