আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরি সফরে যাচ্ছেন। চারদিনের এই সফরে তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও অন্যান্য শীর্ষ কর্মকর্তার সাথে বৈঠক করবেন।

হাঙ্গেরির ডানপন্থী নেতা অরবান বরাবরই ইসরায়েলের কট্টর সমর্থক। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, নেতানিয়াহুর সফরের ক্ষেত্রে তার দেশ আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে না।

চলতি বছরের নভেম্বর মাসে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারি করে। এর পরদিনই অরবান তাকে সফরের আমন্ত্রণ জানান এবং নেতানিয়াহুর প্রতি সমর্থন প্রকাশ করেন।

নেতানিয়াহুর এই সফর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে আন্তর্জাতিক আদালতের আদেশ, অন্যদিকে হাঙ্গেরির মতো দেশের রাজনৈতিক সমর্থন- এই পরিস্থিতি মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকদের মত।

সূত্র : আল জাজিরা