ইসরাইল অধিকৃত গোলান হাইটসে সামরিক মহড়া পরিচালনা করবে। বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, তারা সামরিক মহড়ার জন্য অধিকৃত এলাকায় অতিরিক্ত বাহিনী এবং সামরিক যানবাহন মোতায়েন করবে।
সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিস্ফোরণের শব্দ শোনা যাবে বলে আশা করা হচ্ছে। তবে কোনো নিরাপত্তা হুমকি নেই।’
ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার পতনের পর ইসরাইলি সেনাবাহিনী সিরিয়ার আরো কিছু ভূখণ্ডের দখল গ্রহণ করেছে। তারা ১৯৭৪ সাল থেকে জাতিসঙ্ঘের পর্যবেক্ষণে থাকা বাফার জোনেও প্রবেশ করেছে, যা সিরিয়া ও ইসরাইলের মধ্যে বিভাজন রেখা হিসেবে কাজ করছিল।
সূত্র : আল জাজিরা