ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা করেছেন, গাজায় আটক সকল বন্দীর মুক্তি না দেয়া পর্যন্ত ইসরাইল ওই অঞ্চলের জমি দখল অব্যাহত রাখবে।
দ্য জেরুজালেম পোস্টকে উদ্ধৃত করে কাটজ বলেন, ‘হামাস যত বেশি বন্দীদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাবে, তত বেশি অঞ্চল হারাবে, যা ইসরাইলের সাথে সংযুক্ত করা হবে।’
তিনি আরো বলেন, ‘যদি বন্দীদের মুক্তি না দেয়া হয়, তাহলে ইসরাইল স্থায়ীভাবে নিয়ন্ত্রণের জন্য উপত্যকার আরো বেশি অঞ্চল দখল করতে থাকবে।’
সূত্র : আল জাজিরা