ফিলিস্তিনি কর্মীরা এমন হৃদয়বিদারক ফুটেজ প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে ইসরাইলি বিমান হামলায় গাজার আল-মাওয়াসি এলাকার বেশ কয়েকজন শিশু নির্মমভাবে নিহত হয়েছে।

আজ রোববার (৩০ জানুয়ারি) ভোরে ইসরাইলি বাহিনী জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবু শিবিরে হামলা চালায়।

ভিডিওতে দেখা যায়, ঈদুল ফিতরের নতুন পোশাক পরিহিত শিশুরা রক্তে ভেসে যাচ্ছে- তাদের ছোট্ট দেহ নিথর পড়ে আছে মাটিতে। দৃশ্যগুলো এতটাই মর্মান্তিক যে তা প্রকাশ করা সম্ভব নয়।

২০২৩ সালের ডিসেম্বর মাসে ইসরাইল এই শিবিরটিকে ‘মানবিক নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল। খান ইউনুস ও দেইর আল-বালাহর মাঝামাঝি অবস্থিত এই শিবির বর্তমানে গাজার অন্যতম জনাকীর্ণ ও বিপর্যস্ত এলাকা।

সূত্র : আল জাজিরা