মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এবং সিনেটের আইন প্রণেতাদের একটি দল গাজা-ভিত্তিক একটি প্রতিরোধ আন্দোলনের ওপর আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি আইন প্রণয়ন করেছে।
হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) পর গাজার তৃতীয় বৃহত্তম সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত জনপ্রিয় প্রতিরোধ কমিটি (পিআরসি) ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি ইসরাইলি, আমেরিকান এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে একাধিক হামলার সাথে জড়িত।
মার্কিন আইন প্রণেতারা উল্লেখ করেছেন যে ৭ অক্টোবর ইসরাইলে হামলায় পিআরসি সরাসরি জড়িত ছিল। ওই হামলায় ১,২০০ জনেরও বেশি ইসরাইলি নিহত হয় এবং ২৫০ জনকে বন্দী করা হয়।
এই নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগটি প্রথমবারের মতো মার্কিন সিনেটে একটি বিল আকারে পেশ করা হয়েছে।
সূত্র : জেরুসালেম পোস্ট