ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছিদের ইসরাইলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে এসে পড়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণটি শনাক্ত করেছে। তবে ইসরাইলে কোনো সাইরেন বাজানো হয়নি। কারণ, ক্ষেপণাস্ত্রটি কোনো হুমকি তৈরি করেনি।
গত ১৮ মার্চ যখন আইডিএফ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পুনরায় আক্রমণ শুরু করে, তখন থেকে ইয়েমেনের হাউছিরা ইসরাইলে ১৮টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দু’টি ড্রোন নিক্ষেপ করেছে। মাত্র ১০টি ক্ষেপণাস্ত্র ইসরাইলে সাইরেন বাজিয়েছে। বাকিগুলো ব্যর্থ হয়েছে।
এদিকে, ইয়েমেনের হাউছিরা আজ ইসরাইলে একটি ড্রোন নিক্ষেপের দাবি করেছে। তবে কোনো সাইরেন বাজানো হয়নি।
সূত্র : টাইমস অফ ইসরাইল