হামাসের শীর্ষ নেতা ড. খলিল আল-হাইয়া টেলিগ্রামে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, তাদের লক্ষ্য অর্জনের জন্য তারা দায়িত্বশীলভাবে কাজ এবং আলোচনা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।

এই বিবৃতিটি আসে এমন এক সময়ে, যখন হামাস ইসরাইলকে জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে যাওয়ার অভিযোগ করেছে।

ড. খলিল আল-হাইয়া বলেন, ‘গত সময়ে আমরা বেশ কয়েকটি প্রস্তাব এবং উদ্যোগ পেয়েছি। আমরা গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন সম্পূর্ণ বন্ধ, উপত্যকা থেকে সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা, বন্দী বিনিময়, পুনর্নির্মাণ এবং অবরোধের অবসানের লক্ষ্য অর্জনের জন্য ইতিবাচক ও দায়িত্বশীলতার সাথে তাদের সাথে মোকাবিলা করেছি।‘

তিনি অভিযোগ করেন, ‘তবে ইহুদিবাদী দখলদাররা আমাদের এবং মধ্যস্থতাকারীদের সাথে স্বাক্ষরিত চুক্তি থেকে সরে এসেছে। তারা চুক্তির দ্বিতীয় পর্যায়ে যেতে অস্বীকার করেছে। এরপর আবারো আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছে।‘

সূত্র : আল জাজিরা