ইরানের মাশহাদ শহরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার রাতে স্থানীয় একটি মোটরসাইকেল উৎপাদন কারখানায় এই ঘটনা ঘটে।
ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিস্ফোরণটি একটি মোটরসাইকেল উৎপাদন কারখানায় ঘটেছে। এর কিছুক্ষণ পর কোম শহরে আগুন লাগার ঘটনাও সামনে আসে।
শনিবার রাতে ইরানের কারাজ শহরের একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও ফুটেজেও দেখা গেছে।
রিপোর্ট অনুযায়ী, তেহরানের উত্তর-পশ্চিমে অবস্থিত কারাজ শহরে ৪.০ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এটি স্পষ্ট নয় যে ভূমিকম্পটি বিস্ফোরণের ফলে হয়েছে, নাকি বিস্ফোরণটি ভূমিকম্পের কারণে ঘটেছে।
সূত্র : জেরুসালেম পোস্ট