ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী মাশহাদ থেকে সারাখস এবং মারভ পর্যন্ত ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে একটি পরীক্ষামূলক যাত্রীবাহী ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন।
ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী ফারজানেহ সাদেক সোমবার বলেছেন যে ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে একটি যাত্রীবাহী রেলপথ চালুর বিষয়টি বিবেচনাধীন রয়েছে, যা মধ্যএশিয়ার অন্যান্য দেশগুলির সাথে যোগাযোগ সহজতর করতে সহায়তা করবে।
ইরানি সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, সাদেক আগামী দুই মাসের মধ্যে তেহরানে ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে একটি যৌথ অর্থনৈতিক কমিশন আয়োজনের চুক্তির ঘোষণা করেছেন, যার ফলে অনেক চুক্তি বাস্তবায়ন হবে।
উত্থাপিত বিষয়গুলির মধ্যে ছিল গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, কারিগরি ও প্রকৌশল পরিষেবা রফতানি এবং আত্রাক-গামদাক সড়ক প্রকল্প।