ইসরাইলি হামলায় হামাসের সিনিয়র কর্মকর্তা নিহত বলে দাবি করেছে তেল আবিব। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, শিন বেট গোয়েন্দা সংস্থার সাথে যৌথ অভিযানে হামাসের এক সিনিয়র কর্মকর্তাকে গাজা শহরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, নিহত কর্মকর্তার নাম মাহমুদ আবু হাসিরা। তিনি হামাসের গাজা ব্রিগেড কমান্ডারের ঘনিষ্ঠ সহকারী ছিলেন।

তারা আরো দাবি করেছে, আবু হাসিরা ২০১৪ সালের জুলাই মাসে একটি উল্লেখযোগ্য হামলায় অংশ নিয়েছিলেন। ওই হামলায় হামাসের যোদ্ধারা একটি সুড়ঙ্গপথ ব্যবহার করে ইসরাইলি এক সামরিক স্থাপনায় প্রবেশ করে। এতে পাঁচজন ইসরাইলি সেনা নিহত ও একজন আহত হন।

সূত্র : আল জাজিরা