আফগানিস্তানের তিনটি প্রদেশে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এদিকে মঙ্গলবার পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশে আকস্মিক বন্যায় ভেসে গেছেন ২১ জন। শিলাবৃষ্টির কারণে সেখানকার ঘরবাড়ি ধসে আরো তিনজনের মৃত্যু হয়েছে।
হেলমান্দ প্রদেশে বজ্রপাতে এক শিশুসহ ছয়জন এবং কান্দাহার প্রদেশে নয়জন নিহত হয়েছেন।
জেলা গভর্নর মোহাম্মদ সাদেক জেহাদমাল জানান, ৫০টি বাড়ি ও ৬০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও দুই হাজার থেকে দুই হাজার ৫০০টি সৌর প্যানেল ধ্বংস হয়েছে।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ জান সায়েক বলেন, ‘বেশিভাগ প্রদেশে অবিরাম বৃষ্টিপাত ও তুষারপাত হচ্ছে, যা খরার পরিমাণ কমিয়েছে।’
সূত্র : এএফপি