কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ও বিরোধী দলের ডানপন্থী সিনেটর মিগুয়েল উরিবে নির্বাচনী প্রচারণার সময় শনিবার (৭ জুন) বোগোটায় গুলিবিদ্ধ হয়েছেন।
মিগুয়েলকে মোট তিনবার গুলি করা হয়েছে। এর মধ্যে দু’টি গুলি তার মাথায় এবং একটি হাঁটুতে লেগেছে বলে জানিয়েছেন প্যারামেডিকরা।
কলম্বিয়ায় আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
বোগোটা থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩৯ বছর বয়সী এ রাজনীতিককে দ্রুত হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাকরা জানান, মাথায় গুলির আঘাত গুরুতর হতে পারে।
ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কারা বা কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে তা জানা যায়নি।
সূত্র : বাসস