ফ্যাক্টচেক
চুরির অভিযোগে এক তরুণীকে মারধরের ঘটনার অপপ্রচার শনাক্ত
বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশে খ্রিস্টান ধর্মের অনুসারী এক তরুণী গলায় ধর্মীয় ক্রস লকেট পরার কারণে তাকে মারধর ও যৌন হয়রানি করে হিজাব পরতে বাধ্য করা হয়েছে-এমন দাবি করে ভারতীয় এক্স অ্যকাউন্ট থেকে একটি ভিডিও ছড়ানো হয়েছে।
ভিন্ন ঘটনার ভিডিও ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত
বাংলাফ্যাক্ট জানিয়েছে, ‘বিএনপিকে চাঁদাবাজ দল বলায় এক ব্যক্তিকে মারধর করা হয়েছে’- এমন দাবিতে ছড়ানো ভিডিওটি বিভ্রান্তিকর। তাদের যাচাই অনুযায়ী, ভিডিওটি ঢাকার সদরঘাটে লঞ্চে চুরি করতে গিয়ে আটক এক ব্যক্তিকে মারধরের ঘটনার।
মাদককারবারির বাড়িতে জনতার আগুন দেয়ার ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত
সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে হামলার দাবি করে ছড়ানো একটি ভিডিওকে বিভ্রান্তিকর বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। তাদের যাচাই অনুযায়ী, ভিডিওটি ফরিদপুরে মাদককারবারি আয়ুব আলী ও ময়না বেগমের বাড়িতে স্থানীয় জনতার আগুন দেয়ার ঘটনার, রাজনৈতিক হামলার নয়।
এলজিআরডি প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃত করে ফটোকার্ড, পরে সরিয়ে নেয় পত্রিকাটি
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, পরে কোনো ব্যাখ্যা ছাড়াই ফটোকার্ডটি সরিয়ে নেয় পত্রিকাটি।
অসত্য খবর ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, কক্সবাজার সদর মডেল থানায় পুলিশ হত্যার বিচার চাওয়ায় এক পুলিশ সদস্যকে আটক করার দাবিটি অসত্য। কক্সবাজার সদর থানার পুলিশ আতিক উল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে আটক করে। তিনি পুলিশের বেশে বিভিন্ন অপরাধ কর্মে জড়িত ছিলেন।
মির্জা আব্বাসকে নিয়ে ভিত্তিহীন অপপ্রচার শনাক্ত
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত এমপিরা ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন। ওই দিন মির্জা আব্বাসও শপথ নেন। ফলে ঢাকা-৮ আসন শূন্য হওয়ার দাবিতে ফেসবুকে প্রচারিত খবরটি ভিত্তিহীন এবং মিথ্যা।
পুরোনো ভিডিও ছড়িয়ে কারিনা কায়সারের দাফন নিয়ে বিভ্রান্তির অপচেষ্টা
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি অসত্য এবং এটি কারিনা কায়সারের কবর খোঁড়ার দৃশ্য নয়। ভিডিওটি ২০২৪ সালের মে মাস থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
প্রধানমন্ত্রীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে : ফ্যাক্টওয়াচ
ফ্যাক্টওয়াচ জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে; তিনি কর্ণফুলী টানেল নয়, টানেলের ওপারের বিলাসবহুল ভবন নির্মাণ নিয়ে মন্তব্য করেছিলেন।
প্রধানমন্ত্রীকে ঢাবি থেকে ডক্টরেট ডিগ্রি প্রদানের গুজব শনাক্ত
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে ডক্টরেট ডিগ্রি দিতে হলে বিশেষ সমাবর্তনের মাধ্যমে দিতে হয়। সমাবর্তন ছাড়া এটি দেয়া সম্ভব নয়। এজন্য একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনও প্রয়োজন। এটি পুরোপুরি ভুয়া খবর।’
সীমান্তে হত্যা প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া বলে শনাক্ত
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।